ব্যাগের মধ্যে তাজা বোম। সাথে একটি ধারালো অস্ত্র। বৃহস্পতিবার সকালে মালদার চাঁচল দিয়াগঞ্জ গ্রামে একটি ধানের জমিতে এই সমস্ত জিনিস পরে থাকতে দেখে গ্রামবাসীরা। ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর খবর দেওয়া হয় চাঁচল থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। জানা গিয়েছে, সকালে জমিতে চাষ করতে গিয়ে এলাকার কৃষকরা দেখতে পান জমির মধ্যে একটি ব্যাগে হাতে তৈরী বোমা ও একটি ধারালো অস্ত্র পড়ে রয়েছে। এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্তে চাঁচল থানার পুলিশ।
মালদা